টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বলেন, আমি জনগনের দোয়া,ভালবাসা ও সমর্থনে মনোনয়নপত্র দাখিল করেছি। জনতাই আমার শক্তি, আমার সাহস। ইনশাল্লাহ জয় সাধারণ জনতারই হবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এসময় আওয়ামীলীগ নেতাকর্মী ও সাংবাদিকগন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।