উখিয়া কুতুপালং রোহিঙ্গা সন্ত্রাসীর হামলায় ব্যবাসায়ী আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

উখিয়া প্রতিনিধি :
উখিয়া কুতুপালং এলাকায় রোহিঙ্গা ডাকাতের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আহত ব্যবসায়ী নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে স্বশস্ত্র ডাকাত দল। ডাকাতির ঘটনায় মোঃ নাছির বাদি হয়ে ডাকাতদের বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৭ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাতে কুতুপালং এলাকার বদিউল আলমের পুত্র কুতুপালং বাজারের ব্যবসায়ী মোঃ নাছির ব্যবসায়ীক কাজ-কর্ম শেষে বাড়ি ফেরার পথে জৈনক সাইয়েদ আলমের বাড়ির সামনে রাস্তার উপর সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে নাছিরকে মারধর পূর্বক তার কাছে থাকা নগদ ৭৪ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নেয়। আহত অবস্থায় তাকে এলাকা বাসী উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় নাছির বাদি হয়ে ডাকাতদের বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে কুতুপালং ক্যাম্পে বি ব্লকের ১০ নং শেডের নজির আহম্মদ (৪০), বি ব্লকের ৯ নং শেডের নজির আহম্মদের পুত্র সোনালী (২৪), বি ব্লকের ১০ নং শেডের জমিল আহম্মদ (২৬), সি ব্লকের ২৬ নং শেডের মোহাম্মদ সেলিম (২৮), বি ব্লকের ৯ নং শেডের জমির হোসেনের পুত্র লালা (৩০), ই ব্লকের ৫১ নং শেডের মোঃ ইসলাম (২৮) ও ২ নং ব্লকের জাবের (২৮) সহ ৭ জন আসামীর নাম উল্লেখ করে ও অজ্ঞতনামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উখিয়া থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায়কিসলো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছে। ঘটনার আসল রহস্য বের করার জন্য তদন্ত করে দেখা হচ্ছে।