বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার মূলতবীকৃত বিশেষ বর্ধিত সভা আগামী ১লা ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ২টায় হ্নীলা হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত হবে। এতে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত মুলতবী সভায় বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার কার্যকরী কমিটির সকল সম্পাদক ও সদস্য, পৌর কমিটির সভাপতি/সম্পাদক ও সংশ্লিষ্ট পৌরকমিটির প্রত্যেক ওয়ার্ডের সভাপতি/সম্পাদক বৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের সভাপতি/সম্পাদক ও ইউনিয়ন সংশ্লিষ্ট সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদককে যথাসময়ে যোগদান করে এই বর্ধিত সভাকে সফল করার জন্য টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
