টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হ্নীলায় নির্বাচনী গণসংযোগ পালিত হয়েছে। গত ৭ অক্টোবর বিকেলে নির্বাচনী গণসংযোগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে মিলিত হয়। গণসংযোগ পরবর্তী এক পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার ও মাহবুব মোর্শেদ, প্রচার প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, কৃষি ও সমবায় সম্পাদক হারুনর রশিদ সিকদার, শিক্ষা ও মানব সম্পাদক মাস্টার ফরিদুল আলম, সদস্য জাফর সাদেক, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন নুরু। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলী ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের দিক নির্দেশনা পালন করছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ। এর মধ্যে যারা হাইব্রিড রয়েছে তারা কেন্দ্রের তথা জননেত্রী শেখ হাসিনার কোন দিকনির্দেশনা মানছেন না। এতে প্রমাণ হয়, তারা দুধের মাছি। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সৈনিকেরা আসন্ন নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকাকে জয়ী করতে বদ্ধপরিক।
