বার্তা পরিবেশক : বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা লেঃ জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম, আরসিডিএস, পিএসসি বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র জাতীয় উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন। BHRC’র ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ১৯ ডিসেম্বর ২০১৮ থেকে কার্যকর হবে। লেঃ জেনারেল এটিএম জহিরুল আলম বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার কর্মময় জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যন্য ভূমিকা পালন করেন। লেঃ জেনারেল এটিএম জহিরুল আলম একজন অতিব নম্র সেনা অফিসার এবং তিনি সেনাবাহিনীতে প্রিয় মানুষ হিসেবে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন।
জাহানারা আক্তার
সহকারী পরিচালক (জনসংযোগ)
