বিশেষ প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণ কমে আসায় পুনরায় টেকনাফের অন্যতম দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের ২২তম আন্তঃ উপজেলা বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

২৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় উপজেলার হ্নীলা হাইস্কুল হলরোমে আন্তঃ উপজেলা গুহাফা ২২তম বৃত্তি পরীক্ষা সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ৫ম শ্রেণীতে উপজেলার ৩৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪৮জন, ১৩টি ইবতেদায়ীর ১১২জন, ৮ম শ্রেণীতে ১৪টি হাইস্কুলের ২১১জন, ৯টি মাদ্রাসার ৫৮জন মোট ৬শ ২৯জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৬টি হলরোমে ৫৪১জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৮৮জন। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মাওলানা এসএম সাইফুল্লাহ,হল সচিবের দায়িত্ব পালন করেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুস সালাম।

পরীক্ষার হল পরিদর্শন করেন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ জামাল আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি কিফায়াত উল্লাহ শফিক, গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ¦ ছালেহ আহমদ, কায়সার উদ্দিন আহমদ, মাষ্টার শাহ আলম,সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম মনু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শাকের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কফিল আহমদ, প্রচার সম্পাদক মৌলানা মোঃ আয়াজ উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ এনামুল মঞ্জুর, শিক্ষানুরাগী আবুল কালাম, গুহাফার চিকিৎসক নাসরিন জাহান শিউলী এমবিবিএস, ডাঃ জালাল আহমদ ও সহকারী জসিম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য,এই প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লাভের পর হতে অত্র উপজেলার স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও প্রযুক্তি নির্ভর দক্ষ যুব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। ফাউন্ডেশনে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াবেটিস ক্যাম্পেইন এবং বাৎসরিক চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। গত ২বছর ধরে করোনা মহামারীর কারণে এই সংগঠনের মানবিক কার্য্যক্রম ব্যাহত হয়। করোনার প্রার্দূভাব কমে আসায় অত্র সংগঠনের কার্য্যক্রম আবারো ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠবে বলে সচেতনমহল আশাবাদ ব্যক্ত করেন। ###

