হ্নীলা হাইস্কুলে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হেলাল উদ্দিন : হ্নীলা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

১৬ ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে তোপ ধ্বনির মাধ্যমে পূষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় স্কুলে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, একাডেমিক, মুজিব শতবর্ষ ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় স্কুল প্রাঙ্গন হতে এক বিশাল র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মিলনায়তনে এসে মিলিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব মোরশেদ। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, স্কুল পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষাক/শিক্ষিকাসহ অভিভাকরা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে শাহাদাৎ বরণকারী শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।