টেকনাফে ৭০হাজার ই*য়া*বা*সহ দুই মা*দ*ক কারবারী গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ুন রশিদ : কক্সবাজার র‌্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফে অভিযান চালিয়ে ৭০হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

১১মে সকাল ১০টায় কক্সবাজার র‌্যাব-১৫এর (সিপিএসসি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদকের চালান হাত বদলের সময় ধাওয়া করে স্থানীয় মোজাহার মিয়ার পুত্র মোঃ নুরুল মোস্তফা (৩০) এবং মৃত আব্দুর রহমানের পুত্র মোহাম্মদ ইউনুছ (৪৩), পিতা-মৃত আব্দুর রহমানকে প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগসহ গ্রেফতার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও তাদের হেফাজতে থাকা বস্তা-শপিং ব্যাগ হতে ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###