শাহপরীর দ্বীপ মাঝের পাড়া স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সিরাজুল ইসলাম আর নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ :
শাহপরীর দ্বীপ মাঝের পাড়া স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সিরাজুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন।
আজ (বুধবার) রাত ১১.২০ মিনিটের সময় বিদ্যালয়ের শিক্ষক নিবাসে তিনি মৃত্যুবরণ করেন। তিনি শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার হাজ্বী আলী হোসেনের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

একই শিক্ষক নিবাসে থাকা ডাঙ্গরপাড়া স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ব্রেইন স্ট্রোকে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তারা। পরে আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলে তারা মৃতদেহ পৈত্রিক বাড়িতে নিয়ে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে সহ ভাই-বোন আত্মীয় স্বজন ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, মরহুম সিরাজুল ইসলামের চাকুরীস্থল শাহপরীরদ্বীপ হলেও বেশ কয়েক বছর যাবৎ তিনি স্বপরিবারে টেকনাফ ডেইল পাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। স্কুল বন্ধ হলে তিনি টেকনাফে চলে আসতেন অন্য সময় তিনি সেখানে শিক্ষক নিবাসে থাকতেন।

আগামীকাল বেলা ২টায় মিস্ত্রি পাড়া মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।