টেকনাফে ৬০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফনদীর জইল্যারদ্বীপে অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,২৩ নভেম্বর (সোমবার) সকাল সোয়া ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় ধরনের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে নাফনদীর জইল্যার দ্বীপে অভিযানে যায়। তখন বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে একটি ইয়াবার বস্তাসহ উখিয়া কুতুপালং ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ/৯ এর ২৮৮৫৭৫নং শেডের বাসিন্দা মোঃ রফিক এর পুত্র মোঃ জোবায়ের (৩২) কে আটক করে।
সে আটক হওয়ার পূর্বে মিয়ানমার হতে মাদকের চালান নিয়ে নাফনদী সাতাঁর কেটে এই দ্বীপে অবস্থান নেয় বলে স্বীকার করেন।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###