টেকনাফ উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জেলা সভাপতি এড. সিরাজুল মোস্তফা
হুমায়ুন রশিদ/কাইছার পারভেজ চৌধুরী/মুহাম্মদ জাহাঙ্গীর আলম/সাদ্দাম হোসাইন :
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা বলেছেন, দলীয় প্রতিক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দলের কাছে জবাবদিহি করতে হবে। দলের জনপ্রতিনিধি ও নেতা-কর্মী সবাইকে গঠনতন্ত্র মেনে চলতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডে দলের ত্যাগী নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে হবে। যারা গঠনতন্ত্র ও দলীয় নিয়ম শৃংখলা অমান্য করবেন তারা আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবেন। তিনি আরো বলেন ঘরের ছেলেরা উপোস থাকবে আর বাইরের ছেলেরা এসে রংবাজি করবে তা মেনে নেওয়া যায়না।
২৭মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টায় টেকনাফ বাসষ্টেশনে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ড সহ্য করতে না পেরে রাজাকার আলবদরের প্রেতাত্মারা বিভিন্ন স্থানে খুন খারাবীতে লিপ্ত হয়েছে। উন্মাদ পাগল হয়ে গেছে তারা। যে কোন সময় অঘটন ঘটাতে পারে। এদের ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার থাকার আহবান জানান।
টেকনাফের আওয়ামীলীগ নেতা সিরাজ মেম্বার হত্যাকারী রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমকে অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহবান জানান। এই ডাকাত সন্ত্রাসীর পেছনে যতবড় প্রভাবশালী ব্যক্তি থাকুক না কেন তাকে যেন আইনের আওতায় আনা হয়।
এছাড়া মাদক ও ইয়াবার কারণে কক্সবাজার-টেকনাফের বদনাম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে উল্লেখ করে মাদক প্রতিরোধের জন্য তিনি টেকনাফবাসীর প্রতি আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম, রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এম,এ মঞ্জুর, উপদপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, সদস্য রশিদ আহমদ, সোনা আলী, জিএম কাশেম, বদরুল হাসান মিল্কী ও মিজানুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, তথ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজির আহমদ সীমান্ত, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হারুন অর রশিদ সিকদার, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সদর ইউনিয়ন সাধারন সম্পাদক গুরা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম,এ গণি, গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক এড. মঈনুল, দপ্তর সম্পাদক বদিউল আলম বদি, অর্থ সম্পাদক কামাল আহমদ, উপ-প্রচার সম্পাদক নবী হোছন, উপদপ্তর সম্পাদক ইউছুপ ভূট্টো প্রমুখ।
