হুমায়ূন রশিদ : টেকনাফের পাঁচ ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের ১৮দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
২২জুন সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং নয়াবাজার,হ্নীলা হাইস্কুল,টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া, সাবরাং মন্ডল পাড়া ও বাহারছড়া বাইন্যাপাড়ায় কর্মরত স্বেচ্ছাসেবকদের ১৮দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হ্নীলা হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জার্মান রেডক্রসের মউদুদ আহমদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে উপস্থিত ছিলেন জার্মান রেডক্রসের প্রজেক্ট ডেলিগেট ইয়াদ, ইকোর মিষ্টার লুক, আইএফআরসির গোপাল, কক্সবাজার জেলা সিপিপির ডেপুটি ডাইরেক্টর হাফিজ আহমদ, কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য জয়নুল আবেদীন, জার্মান রেডক্রসের প্রজেক্ট অফিসার রাফিউল ইসলাম, হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ, সিপিপি টেকনাফ উপজেলা কর্মকর্তা আব্দুল মতিন, সিপিপি ঢাকা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মৃণাল কান্তি রায়, টেকনাফ উপজেলা বিডিআরসিএসের সাজিদ হোসাইন এবং চৈতি দে প্রমুখ। উদ্বোধনী দিনে ৫টি প্রশিক্ষণ কেন্দ্রে ২টি ইউনিট করে মোট দেড়শ স্বেচ্ছাসেবক অংশ নেন।

এতে বক্তারা বলেন,বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা প্রশংসনীয়। এই স্বেচ্ছাসেবকদের কর্মদক্ষতা আরো উন্নয়নের ফলে স্ব স্ব পরিবার ও দূর্যোগে আক্রান্ত মানুষের সেবাদান আরো সহজতর হবে। ফলে দূর্যোগ আক্রান্ত মানুষ দ্রæত আরোগ্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুতরাং স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন করে মানবতার সেবার লক্ষ্যে জার্মান রেডক্রস, ইন্টার ন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস, আইওএম এবং ইউএনপিডি সমন্বিতভাবে কাজ করছে বলে অবহিত করেন।
