আন্দোলনে কেউই মারা যায় নি, মেয়েটি মিথ্যা বলেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিউজ ডেস্ক : ভুল তথ্য ছড়ানোর কারণে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ফেসবুক লাইভ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার (৪ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ভিডিও বার্তায় জানান, রাজধানীর জিগাতলায় একজন শিক্ষার্থীর চোখ তুলে ফেলা ও চার শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে এর কোনও সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুক লাইভে নওশাবা বলেন, ‘জিগাতলায় শিক্ষার্থীদের একজনের চোখ তুলে ফেলা ও চারজনকে মেরে ফেলা হয়েছে।
তবে নওশাবার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি নিজের চোখে এসব ঘটনা দেখেননি। অন্য কারও কাছে শুনে ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।

এসময় তাকে প্রশ্ন করা হয়, ফেসবুক লাইভে যেসব তথ্য দিয়েছেন, তা কীসের ভিত্তিতে? কী তথ্য ছিল আপনার কাছে?
তখন নওশাবা বলেন আমি শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ছিলাম। সেখানে সত্যিকার অর্থেই যারা স্কুলের শিক্ষার্থী, যাদের সঙ্গে আমি দাঁড়িয়েছি, তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। হামলা হওয়ার পর ওরা আমাকে ফোন করে। ফোন পেয়েই আমি একজন পুলিশকে জানাই। তারপর আমি লাইভে (ফেসবুক) আসি। লাইভে আসার পর তথ্যগুলো শেয়ার করি। কারণ, যত দ্রুত সম্ভব ওদেরকে প্রোটেকশন দেওয়া দরকার।

এসময় যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি সত্যিই জানেন কি না কেউ মারা গিয়েছে বা আহত হয়েছে।
তখন নওশাবা বলেন আমার তথ্য যদি ভুল হয়ে থাকে, আমি যার কাছ থেকে শুনেছি, তাকে আমার জিজ্ঞাসা করতে হবে।

নওশাবার উক্ত কথার মাধ্যমেই প্রমাণীত হয় তিনি না জেনে দেশের পরিস্থিতি অশান্ত করার জন্যই এমনকি করেছেন। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।