টেকনাফ হতে কৌশলে ঢাকায় ইয়াবা পাচার : পিকআপ ভ্যানসহ সাবরাংয়ের ২ পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যে ঈদকে সামনে রেখে মাদক পাচারকারী চক্র বেপরোয়াই রয়ে গেছে। এবার অভিনব কৌশলে পিকআপ ভ্যানের যোগানে করে অভিনব কায়দায় পাচারের সময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও পিকআপ ভ্যানসহ সাবরাং ইউনিয়নের দুই পাচারকারীকে আটক করেছে।4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, ১২ আগষ্ট ভোর সাড়ে ৫টারদিকে র‌্যাব-৭, এর একটি চৌকষ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর হাজী ক্যাম্প শাহজী জামে মসজিদ সংলগ্ন রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী চালায়। এসময় চেকপোস্টে আসা নীল রংয়ের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-৭৪৪৫)ভ্যানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব সদস্যরা তল্লাশী করতে গেলে দুইজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে সাবরাংয়ে অবস্থানকারী শাহপরীর দ্বীপের মৃত মোঃ হোসেনের পুত্র মোঃ হেলাল প্রকাশ পুতিয়া (২০) ও মোঃ ছলিম উল্লাহর পুত্র আসমত উল্লাহ (১৯) কে আটক করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশী করে ১হাজার ৪শ পিস এবং পিকআপ ভ্যানের যোগানে অভিনব কায়দায় রাখা ৫৮হাজার ৬শ পিস ইয়াবাসহ মোট ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ইয়াবা ও গাড়িটি জব্দ করে আটক করে র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক বহনের অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর চট্টগ্রাম পাহাড়তলী থানায় সোর্পদ করা হয়েছে।