টেকনাফে ৫কোটি ৯৬লক্ষ টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

রাশেদ মাহমুদ :
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১ লাখ ৯৮ হাজার ৯শ ৬পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের অনুপ্রবেশকারী এক নাগরিককে আটক করেছে। ধৃত পাচারকারী হচ্ছে মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার সুধাপাড়ার মোঃ সোলতানের পুত্র মোঃ রফিক (৩৫)। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য হচ্ছে ৫ কোটি ৯৬ লক্ষ ৭১ হাজার ৮শ টাকা। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের আলুগোলা প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর কেওড়া বন থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। ধৃত মিয়ানমার নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি পৃথক মামলা রুজু করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদে মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং ইউনিয়নের আলুগোল্লা প্রজেক্ট সংলগ্ন নাফনদীর কেওড়া বনে অবস্থান নেয়। রাত ১০টারদিকে একব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে চ্যালেঞ্জ করা মাত্র বস্তাটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে বিজিবি জওয়ানেরা ধাওয়া করে উক্ত মিয়ানমার নাগরিককে আটক করেন। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।