কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
*********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-২১
**************************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
***********************************************
হে মানব জাতি –
হও ইবাদাতের সাথী
একনিষ্ঠে শুধু তোমাদের
একক পালনকর্তার প্রতি।

মহান আল্লাহর ছিলো দৃষ্টি
তোমাদের ও পূর্ববর্তীগণকে সৃষ্টি
যেন হতে পারো আশাকারী,
অর্জন করতে পরহেজগারি।

সমস্ত সৃষ্ট প্রাণী প্রতিপালনে
আল্লাহ্ বিনে কোন প্রভূ নাই কোন খানে
অগণিত নেয়ামত আর আজাব হতে মুক্তি –
আল্লাহ্ বিনে দিতে পারেনা উভয় কালে
মাটি বা পাথর নির্মিত কোন মূর্তি।

হে নির্বোধ আহম্মকের দল
কর সর্বকাজে আল্লাহর উপর,
তাওহীদি জ্ঞানে তাকওয়া অবলম্বন
পাবে তোমরা উভয় কালে সুফল।