হুমায়ূন রশিদ : টেকনাফে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ৩৯টি কৃষক গ্রæপের মধ্যে পাওয়ার টিলার ও পাওয়ার পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

১৩জুন (রবিবার) সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরামে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও ব্যবহার উপলক্ষ্যে একসভা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা কো-অর্ডিনেটর বিদ্যুৎ কুমার মহলদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়।

এতে বক্তারা বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষকদের কর্ম ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কম খরচ ও পরিশ্রমে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে আজ আধুনিক উন্নমানের কৃষি সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা আশাকরি এই যন্ত্রপাতি ব্যবহার করে দেশ ও জাতির খাদ্য চাহিদা পূরণে কৃষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এরপর উপজেলার ১৯টি কৃষক গ্রæপের মধ্যে ১৯টি পাওয়ার টিলার এবং ২০টি কৃষক গ্রæপের মধ্যে ২০টি পাওয়ার পাম্প বিতরণ করা হয়। ###
