টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়া ও পারিবারিক কলহের জের ; ঘুমন্ত স্বামীকে জবাই করে খুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা হয়ে দাড়ানো এবং পারিবারিক কলহের জেরধরে ৩সন্তানের জনককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে স্ত্রী। ঘাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ।
জানা যায়,৮এপ্রিল (শুক্রবার) বিকাল পৌনে ৩টারদিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/২ এর রোম নং-১৬৩ এর বাসিন্দা হামিদুর রহমানের পুত্র ছৈয়দুর রহমান (৩২) ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় ছৈয়দুর রহমানের স্ত্রী সাজেদা বেগম (২৩হ) ধারালো দা দিয়ে ঘুমন্ত ৩ সন্তানের জনক স্বামীকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর প্রতিবেশীরা রক্তাক্ত ছৈয়দুর রহমানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ছৈয়দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনার খবর পেয়ে ২২নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ঘাতক স্ত্রীকে আটক করে এবং ছৈয়দুর রহমানের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণের জন্য নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানায়,ছৈয়দুর রহমানের স্ত্রী সাজেদার সাথে পার্শ্ববর্তী একজনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তা স্বামী জানতে পেরে স্ত্রীকে বার বার নিষেধ করে। এতে স্ত্রী চরম ক্ষুদ্ধ হয়ে উঠে। গত রাতের সেহেরীর জন্য রান্না করা তরকারী স্বামীকে না দিয়ে সব স্ত্রী সাজেদা খেয়ে ফেলেন। তা নিয়ে দুজনার মধ্যে বাক-বিতন্ডা হয়। এই সুযোগে স্বামীকে খুন করে পরকীয়া প্রেমিকের সাথে ঘর জন্যই এই নৃশংস হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক স্ত্রীকে গ্রেফতার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। ###