শহিদুল ইসলাম, উখিয়া :
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ান আওতাধীন উখিয়া বিশেষ ক্যাম্পে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫হাজার প্যাকেট বার্মিজ মারবেল সিগারেট উদ্ধার করেছে বিজিবি সিগারেট বহনের দায়ে সিএনজি গাড়ীটি আটক করা হয় ।
উদ্ধারকৃত সিগারেট ও সিএনজি গাড়ীর মূল্যে ৭লাখ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে বালুখালী শুল্ক গুদামে জমা দেওয়া হয় ।
২৫ এপ্রিল সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ই্্উনিয়নের ঘিলাতলী এলাকায় টেকনাফ থেকে ককসবাজারগামী সিএনজি (ককসবাজার ঠ-১১-২৪৪৬) গাড়ী তল্লাশী চালিয়ে ৫হাজার প্যাকেট উদ্ধার করেছে।
