নিজস্ব প্রতিনিধি :
সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য
২০ মে হতে ২৩ জুলাই ২০২২ খ্রি. পর্যন্ত মোট ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক
মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এই উপলক্ষে অদ্য ২৭/০৫/২০২২ খ্রি. তারিখ uno মহোদয়, টেকনাফের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য দপ্তর, টেকনাফের সার্বিক ব্যবস্থাপনায় রাত ১ টা থেকে সকাল ৬.৩০ টা পর্যন্ত
টেকনাফ উপজেলার বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধবংস করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,টেকনাফ এবং মোঃ আনোয়ার , কন্টিনজেন্ট কমান্ডার, কোস্ট গার্ড, টেকনাফ।
