টেকনাফে ২০লিটার দেশীয় ম*দ*সহ দুই পাচারকারী আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

ফরিদুল আলম : টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় মদসহ দুই পাচারকারীকে আটক করেছে।

সুত্র জানায়, ১২জুন রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার এসআই মোঃ তারেক মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পৌর কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় মদসহ নাইট্যং পাড়ার মৃত দুদু মিয়ার পুত্র শামসুল আলম (৩৬) এবং হ্নীলা আলীখালীতে বসবাসরত নাটমোরা পাড়ার মৃত শহর মুল্লুকের পুত্র আফছার উদ্দিন (৩০) ওরফে ছেট্টাইয়া বলীকে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর দেশীয় মদসহ ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ###