টেকনাফে ১৮ মিয়ানমার নাগরিক ও পাঁচ দালাল আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নুরুল করিম রাসেল :
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসা ১৮জন মিয়ানমারের নাগরিক ও পাঁচ মানব পাচারকারী দালালকে আটক করেছে পুলিশ। টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দালালদের সহায়তায় কয়েকদিন আগে আটক রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তবে তাদের গন্তব্য কোথায় জানা যায়নি। এব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

আটক রোহিঙ্গাদের মধ্যে ৫জন নারী, ৬জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে।

এ ঘটনায় জড়িত ৫জন মানব পাচারকারী দালালকে আটক করা হয়েছে। ধৃত দালালরা হচ্ছে নাইট্টংপাড়া এলাকার মো. জাহিদ (৩০) জামাল (৩৮) হাজেরা (৫০) সদর ইউনিয়নের বরইতলী এলাকার ইউনুছ ও দ্বীন ইসলাম।

এব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।