হোয়াইক্যং নয়াবাজারে এক বৃদ্ধকে কুপিয়েছে সন্ত্রাসীরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হোয়াইক্যংয়ে চাঁদা না পেয়ে নুরুল কবির (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় দায়ের কুপে তার হাঙ্গুল শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কবির একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

কবিরের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে কবিরের ভাই জাহেদের লবণ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্টান থেকে চাঁদা দাবি করে আসছিল পূর্ব সাতঘড়িয়া পাড়ার সৈয়দ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। পরে তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং সিআর- ৩২৩/১৯) দায়ের করে কবিরের পরিবার। দায়েরের পরেও চাঁদা দাবি অব্যাহত রাখে সৈয়দ হোসেনের সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে চাঁদা দাবি করলে তা দিতে অপরাগতা জানালে সৈয়দ হোসেনের নেতৃত্বে পশ্চিম সাতঘড়িয়া পাড়া মৃত আব্দুস সালামের ছেলে মোবারক হোসেন, মৃত সোলেমানের ছেলে জিয়াবুল হোসেন, আব্দুর শুক্কুরের ছেলে জাগির হোসেন, সাবিনা ইয়াসমিন, দেলোয়ার হোসেন, মোস্তাফা খাতুন, আমিনা বেগম, সাবিনা প্রকাশ সাবু, কলিমা আক্তার, ফরিদ আলম, মনোয়ার হোসেন, শামসুল আলম ও কামরুল হাসানরা কুপিয়ে গুরুতর আহত করে কবিরকে। তাকে এখন কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তারা কবিরের বাড়ি থেকে ৫টি মোবাইল ফোনসহ দেড় লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে।

এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তার ভাই জাহেদ হোসেন।