হ্নীলা চৌধুরী পাড়ায় শীতার্ত পরিবারের মধ্যে ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে অর্ধশত শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

২৫ জানুয়ারী বিকালে হ্নীলা চৌধুরী পাড়া দক্ষিণের চেরাংঘরে বাংলাদেশ ইয়ুথ রাখাইন এসোসিয়েশনের আয়োজনে অসহায়, অস্বচ্ছল ও দরিদ্র রাখাইন জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাজ কমিটির সভাপতি মংটিন অং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী পাড়ার বিশিষ্ট সমাজসেবক ক্যাজলা চৌধুরী, চেন অংক্য রাখাইন, ক্যানি রাখাইন ও বোসে রাখাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সংখ্যালঘু রাখাইন সম্প্রদায়ের নিরাপত্তা ও ভাগ্য পরিবর্তনে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন বলে আশ^স্থ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে উক্ত গ্রামের অর্ধশত অসহায়, অস্বচ্ছল ও দরিদ্র রাখাইন পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। শীতার্ত সংখ্যালঘু এসব পরিবারের মানুষ এই কম্বল পেয়ে আনন্দিত হয়ে সহায়তাকারীদের সর্বার্ঙ্গীন মঙ্গল কামনা করেন।