সাইফুল ইসলাম : “শিক্ষায় বন প্রতিবেশ,আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
২৭/০৮/২০১৯ খ্রিঃ তারিখ বিকসল ৩ ঘটিকার সময় ইসলামী ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্হাপক মুহাম্মদ সুলতানুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এসএমসি সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক এইচ এম কামাল, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,মোঃ নুরুল কবির, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক নাছির। উপস্হিত ছিলেন ব্যাংক কর্মকর্তা,শিক্ষক ও বিভিন্ন সুবিধাভোগীগণ। পরবর্তী তে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে গাছের চারা ও নাস্তা বিতরণ করা হয়।
