আদি ও স্হায়ী বাঙ্গালী কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম ইউসুফ আলম মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:নাইক্ষ্যংছড়ি উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু,সাবেক ছাত্রলীগ সভাপতি ছালামত উল্লাহ সালাম এর চাচা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল কাশেমের আপন মামা,সাবেক ছাত্রলীগ নেতা করিম ইকবাল,শ্রমিকলীগ নেতা সেলিম উদ্দীন সোনা মিয়ার আপন বড় ভাই ও আদি ও স্হায়ী বাঙ্গালী কল্যান পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ‘এম ইউসুফ আলম’
বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,১ পুত্র,২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পার্বত্য আঞ্চলিক পরিষদের সাবেক প্রভাবশালী সদস্য ও সমাজসেবক কর্মী ছিলেন তিনি। তার বাল্যজীবন থেকে লেখাপড়া এবং সাংসারিক জীবন রাঙ্গামাটিতে কাটিয়েছিলেন। রাঙ্গামাটিতে তার নামাজে জানাযা অনুষ্টিত হবে বলে পারিবারিক সূত্রে জানান।

তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তবে তার পিতা-মাতা,ভাই-বোন,ভাগ্নীনা -ভাগ্নী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত আছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আ,লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ্, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,আ,লীগ সাধারণ সম্পাদক মো,ইমরান, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক্, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নু, ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়ে মার্মা,উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো,কামাল উদ্দীন,বিএনপি,র সাবেক সাংগঠনিক সম্পাদক মো নুরুল কাশেম, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাবেক ছাত্রদল সহ-সভাপতি নুরুল আবছার সোহেল প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।