টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

২৪এপ্রিল ভোররাতে টেকনাফ মডেল থানার এএসআই মোঃ রফিক গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং নয়াপাড়াস্থ পুরান পাড়ায় বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৩হাজার পিস ইয়াবা বড়িসহ মৃত রশিদ আহমদের পুত্র নুরুল ইসলাম আটক করে।

অপরদিকে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন টেকনাফ সদরের গোদার বিলে অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবা বড়িসহ সোনা আলীর পুত্র মোঃ রফিককে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি মাঈন উদ্দিন খান জানান।