টেকনাফে শরণার্থী ক্যাম্পে পৃথক অভিযানে ৪জন দূবৃর্ত্ত আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে দুইটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ড,ছিনতাই,ডাকাতি,মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, অপহরণ, মুক্তিপন আদায়সহ নানা অপরাধে সম্পৃক্ত ৪জন দূবৃর্ত্তকে আটক করেছে।

সুত্র জানায়,৭ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী হোসেন জোহরের পুত্র মোঃ নুর (২৫) ও আবদুর রহমান (২৪) কে গ্রেফতার করে।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ব্লক-এ/৩ এর বাসিন্দা রহমত উল্লাহর পুত্র আবুল ফয়েজ (৩৪), আমান উল্লাহর পুত্র শমীন ওরফে শামীন (২৩) কে গ্রেফতার করে। ধৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই, ডাকাতি, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়, অপহরণ, মুক্তিপন আদায়সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিল।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,আটক রোহিঙ্গা দূবৃর্ত্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###