বার্তা পরিবেশক : নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি প্রদানের দাবী জানানো হয়।
২৭ নভেম্বর শনিবার হ্নীলা বাস স্টেশনে সদ্য গঠিত টেকনাফ উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী ও সদস্য সচিব ওমর সাদেকের নেতৃত্বে স্বাগত মিছিল ও পখসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সহসভাপতি ও হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক আলী আহমদ মেম্বার, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্নআহবায়ক মাষ্টার জামাল হোছাইন, ফায়সাল আমিন দূর্জয়, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, হ্নীলা উত্তর শাখা বিএনপির যুগ্নআহবায়ক আশ্রাফ আলী মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক জাহাঙ্গীর আলম টিপু, রফিকুল ইসলাম হৃদয়, তোফায়েল আহমদ, জিয়া উদ্দিন জিকু, নুরুল কবির রানা, টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্নআহবায়ক জাহেদ হোছাইন, বর্তমান আহবায়ক আতা উল্লাহ, হ্নীলা উত্তর যুবদল আহবায়ক হারুন অর রশিদ প্রবাদ, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য মোঃ রাসেল, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপি নেতা হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, টেকনাফ উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন চৌধুরী, হ্নীলা উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, হোয়াইক্যং দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার, হ্নীলা দক্ষিন যুবদল যুগ্ন আহবায়ক নুর হোছন পুতিয়া, বাহারছড়া দক্ষিণ আহবায়ক নবী সোবহান, যুগ্মআহবায়ক (উত্তর) কামাল হোছাইন, হ্নীলা উত্তর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আবুল হাসেম, হোয়াইক্যং স্বেচ্ছাােবক দল সদস্য সচিব জাহিদ হাসান, হোয়াইক্যং দক্ষিণ শাখার যুগ্নআহবায়ক হামিদ হোছাইন, হ্নীলা উত্তর শাখা যুবদলের যুগ্নআহবায়ক মোহাম্মদ আলম শাহীন, আব্দুর রহিম, সরওয়ার কামাল, শফিকুল ইসলাম বাপ্পী, মোঃ হোছন, আলমগীর, রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা হোছাইন শরীফ, আব্দুল কাদের, জিয়াউর রহমান, ইব্রাহীম, রিয়াজ, জুনাইদ, ছাত্রনেতা সামশুল আলম বাদল, মুজাহিদ, নাজমুল হুদা, মাঈন উদ্দিন প্রমুখ।
স্বেচ্ছাসেবক দলের পথ সভার শুরুতে টেকনাফ উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণের পর আন্তরিক অভিনন্দন জানানো হয়। এরপর বক্তারা বলেন, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। নেতৃবৃন্দরা যখন ঘোষনা দিবেন তখন রাজপথে জিয়ার সৈনিক হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে হবে।
