হুমায়ূন রশিদ : বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ ও খুলনায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী মাদক জব্দ করেছে। এছাড়া ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী দ্বীপ গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতের প্রথম প্রহরে টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। অভিযানকালীন শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা দেখে কোস্ট গার্ড সদস্যরা সামনে এগিয়ে যায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পাশের লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বেড়ি বাঁধের পাশের জঙ্গলে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৮টি বস্তা হতে ৪শ ৬৬ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
অপরদিকে সোমবার ১১ সেপ্টেম্বর বিকাল ৫টারদিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা উপজেলার ঘড়িলাল বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭শ ৯০পিস ইয়াবাসহ সাতক্ষীরা জেলার বাসিন্দা শেখ শিমুল হোসেন (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত বিয়ার এবং বিদেশী মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে ইয়াবাসহ আটক মাদক কারবারীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। ###
