রিয়াজুল হাসান খোকন :
৮ ফ্রেব্রুয়ারী ২০২২ইং জাতিসংঘ জনসংখ্যা তহবিল দাতা সংস্থা UNFPA এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এলজিইডি এর কারিগরি সহযোগীতায়, বিশ্ব ব্যাংক এর অর্থায়নে, Emergency Multi-Sector Rohingya Crisis Response Project এর মাধ্যমে, বল প্রয়োগে বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা নারী ও কিশোরীদের মনো-সামাজিক, জিবিভি সচেতনতামূলক সেশন, কেইস ম্যানেজমেন্ট, মিডওয়াইফারি সেবা ও ডিগনিটি কিট প্রদানের লক্ষ্যে, মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তাবায়নকৃত GBViE কর্মসূচির অধীনে ক্যাম্প-১৫ এ, একটি নতুন নারী বান্ধব সেবা কেন্দ্র (WFS) এর কার্যক্রম চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব মোহাম্মদ সামছু-দ্দৌজা (উপসচিব),ক্যাম্প ১৫ এর সহকারী ক্যাম্প ইন- চার্জ জনাব অমিত কুমার সাহা (সহকারী সচিব), জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, Dr. Eiko Narita, হেড অব সাব, UNFPA, কক্সবাজার, Roselidah Raphael, ISCG এর সিনিয়র কোঅর্ডিনেটর, Mr. Arjun Jain এবং মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী জনাব বিমল চন্দ্র দে সরকার। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নারী বান্ধব সেবা কেন্দ্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মূল্যবান বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে সম্মানিত প্রতিনিধিগণ ফিতা কেটে উক্ত নারী বান্ধব সেবা কেন্দ্রের কার্যক্রমের শুভ সুচনা করেন।
