বিশেষ প্রতিবেদক : টেকনাফে র্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ১৬ডিসেম্বর বিকাল ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউপির ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ সোলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার (২৪) কে গ্রেফতার করে। এই অভিযানের একটু পূর্বেই ২জন মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মহিলা এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
