হুমায়ুন রশিদ : টেকনাফে ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে হত্যা মামলার সন্দেহভাজন এক আসামীকে আটক করেছে।
সুত্র জানায়, ১০আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ থানার মামলা নম্বর-৪৩, তারিখ-০৯/০৮/২০২১খ্রিঃ মামলার সন্দেহভাজন আসামী বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক-এল/৯ এর বাসিন্দা আব্দুর রহিমের পুত্র সফিক (১৯) কে গ্রেফতার করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, আটককৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। ###
