টেকনাফে রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ২৪ অক্টোবর বিকাল ৫টায় বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উত্তর শীলখালীতে অভিযান চালিয়ে রোহিঙ্গা কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি স্থানীয় মোহাম্মদ আলীর পুত্র শাহ আলম মিস্ত্রি (৩৫) কে আটক করেছে।
উল্লেখ্য চাঞ্চল্যকর ধর্ষণ ঘটনাটি ঘটেছে গত ঈদুল আজহার পরের দিন ২৩আগস্ট সম্পর্কের পরিচয়ে ৩জন রোহিঙ্গা কিশোরীদের বাড়িতে বেড়াতে আনার ফাঁদে কয়েকজন বখাটে মিলে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন উত্তর শিলখালী রাস্তার পাশে পশ্চিমে সৈকত ঝাউবনে কয়েকজন বখাটে মিলে পালাক্রমে গণধর্ষণ করে। গত ২৯শে আগস্ট ধর্ষণের শিকার কিশোরীদের ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা শেষে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের কাছে জবানবন্দি প্রদান করে। ঘটনার বিবরণ দিয়ে ধর্ষিতাদের মধ্যে শামসুন্নাহার নামে একজন রোহিঙ্গা কিশোরী বাদী হয়ে টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় নামীয় ৩জন আর অজ্ঞাত নামা ৩জনসহ মোট ৬ জনকে আসামি করে মামলা করেন। যার মামলা নং ৫৭/৮/১৮।
এই মামলায় আগেই সিএনজির ড্রাইভার আব্দুল্লাহ (২৩) কে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। শাহ আলম মিস্ত্রিসহ এখন পর্যন্ত ২ জনকে আটক করে পুলিশ। বাকি আসামীরা পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।