টেকনাফে ৪ চেয়ারম্যান ৩৫মেম্বার ও ১২জন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচনের অপেক্ষায় ভোটারেরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফ উপজেলার ৪ ইউপিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে আগামী ২০সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। কোন দৈব-দূঘর্টনা না ঘটলে ভোটারেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের ৪জন চেয়ারম্যান, ৩৫জন সাধারণ মেম্বার ও ১২জন সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত করার অপেক্ষায় রয়েছেন।

নির্বাচন অফিস সুত্র জানায়,উপজেলার ৪২টি মধ্যে হোয়াইক্যং ইউনিয়নে ১১টি, হ্নীলায় ৯টি, টেকনাফ সদর ইউনিয়নে ১২টি ও সাবরাং ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট গ্রহণ উপলক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ১জন রিটার্নিং কর্মকর্তা,৪২জন প্রিসাইডিং অফিসার,২৯৩জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৫৮৬জন পোলিং অফিসারের নিয়োগ চুড়ান্ত করেছেন।
টেকনাফে ৪২টি ভোট কেন্দ্রে ১লক্ষ ১৭হাজার ৬শ ১৫জন ভোটার থাকলেও টেকনাফ সদরের ৩নং ওয়ার্ডের শাহ আলম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচিত হবে ৪জন চেয়ারম্যান, ৩৫জন মেম্বার ও ১২জন সংরক্ষিত মহিলা মেম্বার। নির্বাচনকালীন সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত অফিসার এবং কর্মকর্তাদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ বেদারুল ইসলাম জানান,ভোটাররা যেন সুন্দর পরিবেশে ভোট প্রয়োগ করতে পারেন সে জন্য ৪২টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে লক্ষাধিক ভোটার নিজেদের ভোট প্রয়োগ করবেন। তিনি আরো জানান,৪২টি ভোট কেন্দ্রে ৪২জন সুদক্ষ প্রিসাইডিং অফিসারের পাশাপাশি সহকারী প্রিসাইডিং ও অন্যান্য অফিসারদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারব। ###