টেকনাফে রাসায়নিক সংরক্ষণীয় প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ুষ্কালবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা ও শুভ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে বনবিভাগ, সহব্যবস্থাপনা কমিটি, সিপিজি সদস্য, পান চাষী এবং বাঁশ ব্যবসায়ীদের নিয়ে বন ও পরিবেশ রক্ষায় বাঁশের রাসায়নিক সংরক্ষণীয় প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ুষ্কাল বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা ও শুভ উদ্বোধন করা হয়েছে।
Teknaf Pic A 2 28 02 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় টেকনাফ সদরের লেঙ্গুরবিলের ভিসিএফ এর ইউএসএআইডি নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে রাসায়নিক সংরক্ষণীয় প্রয়োগে বাঁশের ব্যবহারিক আয়ুষ্কালবৃদ্ধির কৌশল বিষয়ক মতবিনিময় সভা স্থানীয় ইউপি মেম্বার জালাল আহমদের সভাপতিত্বে ও সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার, ইউএসএইডের নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ,উপপ্রকল্প পরিচালক নারায়ণ দাশ, ব্যবস্থাপক অসীম বড়ুয়া, বাহারছড়া ইউনিয়নের বাঁশ প্লান্ট মালিক ও উদ্যোক্তা ফরিদ উল্ল্যাহ প্রমুখ।
Teknaf Pic A 3 28 02 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় বাঁশের ব্যবহারিক আয়ূস্কাল বৃদ্ধির কৌশল সম্পর্কে আলোচনা ও বাঁশের ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন ও শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রামের সিনিয়র রিসার্চ অফিসার আব্দুস সালাম। ট্রিটম্যান্ট প্লান্ট মালিক ফরিদ উল্ল্যাহ উপস্থিত পানের বরজ চাষী ও বাঁশ ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলেন, এটা প্রাথমিকভাবে কিছু সংখ্যক নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং সাশ্রয়ীভাবে কাজটা করতে সহজ ও টেকসই হবে। প্রধান অতিথি বক্তব্যে বলেন এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। উক্ত উদ্যোগের জন্য কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের প্রতিনিধিদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। সহব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে।তিনি বলেন বন ও পরিবেশ রক্ষায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও উপস্থিত ভিসিএফ, সিপিজি সদস্য ও এলাকাবাসীকে অনুরোধ করে সকলের সহযোগিতা কামনা করেন লেঙ্গুরবিল ভিসিএফের সদস্য মীর কাশেম।