চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নতুন কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড শাখার সম্মেলন ও বিশেষ বর্ধিতসভা শেষে রোববার ৮ নভেম্বর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। সম্মেলন পরবর্তী পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এবং কৃষকলীগের সকলস্তরের নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ড কৃষকলীগের নতুন কমিটিতে মোহাম্মদ কালু সভাপতি, মো.হারুনর রশিদ সিনিয়র সহ-সভাপতি, হাজী আলমগীর, সাহাব উদ্দিন, মোহাম্মদ রফি (ছালা রফিক), মোহাম্মদ ইসমাইল সহসভাপতি, ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক, আজিজ উদ্দিন যুগ্ম সম্পাদক ও আক্তার হোছাইন লিটন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটি অনুমোদনের আগে গত ২০ অক্টোবর চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া স্টেশনে কৃষকলীগের সম্মেলন ও বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভার সফল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
বিশেষ বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক লোটাস। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, আমির হোসেন আমু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, সহ-সভাপতি জাহাংগীর আলম দুদু মেম্বার, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুস শফি, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন। এছাড়াও সম্মেলনে আওয়ামীলীগ, কৃষকলীগ ছাড়াও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন। দলের প্রয়োজনে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের সহযোগি হিসেবে কৃষকলীগের নেতাকর্মী সবাই সকল ধরণের ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।
সম্মেলনে চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতির অংশহিসেবে চকরিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সরকারের বিশেষ নজরদারি এবং বিভিন্ন উন্নয়নশীল সংস্থার অর্থায়নে বর্তমানে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে শতকোটি টাকার উন্নয়ন কাজ চলছে। আগামী বছরের মধ্যে এসব উন্নয়ন কাজ ইনশাল্লাহ দৃশ্যমান হবে।
তিনি বলে, সরকারের এই উন্নয়ন অগ্রগতির সুফল জনগনের কাছে দলের নেতাকর্মী সবাইকে তুলে ধরতে হবে। আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের পাশাপাশি কৃষকলীগের নেতাকর্মীদেরকে সরকারের এই ভিশন বাস্তবায়নে সারথী হয়ে চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদে কাজ করতে হবে। কাজের মাধ্যমে আগামী নির্বাচনে প্রমাণ করতে হবে চকরিয়া পৌরসভার মাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁিট। সেই লক্ষ্যে কৃষকলীগের নতুন কমিটির নেতাকর্মী সবাইকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।##