বার্তা পরিবেশক : “মাঘের শীতে বনের বাঘ গুজরে” চলছে মাঘ মাসের হাড় কাপানো শীত। এই সময়ে খোলা আকাশের নীচে ছিন্নমূল ভাসমান মানসিক রোগীদের পাশে দাড়িয়েছে সম্পুর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক রোগীদের তহবিল (মারোত)। এ উপলক্ষে টেকনাফ উপজেলা নির্ভাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রবিউল হাসান কর্তৃক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র সংগ্রহ করেন মারোত প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, সংগঠনের সভাপতি আবু সুফিয়ান এবং সেক্রেটারি রাজু পাল। গভীররাত্রে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা স্থানীয় হাকিম আলী মার্কেটে সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আরম্ভ হয়। এতে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ টিটু চন্দ্র শীল, প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল ইসলাম, আলোকিত টেকনাফ চেয়ারম্যান শাহ আলী রুবেল উপস্থিত ছিলেন। সেক্রেটারি রাজু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি বাবু ঝুন্টু বড়ুয়া, সহসম্পাদক মোবারক হোসাইন ভুইয়া,অর্থ সম্পাদক আজিম উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক পল্লী চিকিৎসক কৃষ্ণ চন্দ্র নাথ, বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, সহ অর্থ সম্পাদক মিরাজ উদ্দিন, আয়ুব আলী সওদাগর, পল্লী চিকিৎসক অভিজিৎ মজুমদার প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে মারোত সদস্যরা টেকনাফ বাস টার্মিনাল, উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল গেইট, পুরান ষ্টেশন, লামার বাজার,উপর বাজার, শাপলা চত্বর, হাই স্কুল মার্কেটসহ পৌরসভার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা খোলা আকাশের নীচে আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানসিক রোগীদের (পাগলদের) মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মারোত এর এই উদ্যোগ কিছু সময়ের জন্য হলেও এসব ছিন্নমূল মানুষের মাঝে শীতের কষ্ট লাঘব হয়েছে।
