টেকনাফে পৃথক অভিযানে বি*য়া*র বোঝাই টমটম ও ২লাখ ই*য়া*বা*সহ ২ নারী-পুরুষ গ্রে*ফ*তা*র

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২৩২ক্যান বিয়ার বোঝাই টমটম ও ২লাখ ইয়াবাসহ দুইজন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ৫ জুন সকাল সোয়া ১০টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে টমটম গাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টমটম গাড়ি থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে বালুখালী ১০নং ক্যাম্পের ব্লক-এফ/১৩, রুম নং-২৬ এর বাসিন্দা মোঃ রফিকের পুত্র মোঃ ইউনুছ (২২) (এফডিএমএন) কে টমটমসহ গ্রেফতার করে। এসময় আরো এক মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে টমটম গাড়ী তল্লাশী করে যাত্রী আসনে থাকা ২টি প্লাস্টিকের বস্তা হতে ২৩২ ক্যান আন্দামান গোল্ড এবং লেজার বিয়ার বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ইয়াবার চালান মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ৬নং ওয়ার্ডের উত্তর ডেইলপাড়ায় জনৈক লেডু মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে লেড়– মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) কে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বাড়ী ও বসত ঘর তল্লাশী করে ধৃত ব্যক্তির ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর হতে বিশেষ কায়দায় লুকায়িত ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###