টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। টেকনাফে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়েরর সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদের নেতৃত্বে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৮টায় উপজেলা আদর্শ কেজি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আইয়ুব বাঙ্গালী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমেদ, মুক্তিযোদ্ধের সংগঠক মাষ্ঠার আব্দুস শুকুর, জহির হোসেন এমএ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবছার উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, একাডেমীক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ বোস, থানার পরিদর্শক শেখ আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর সহ মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুপুরে মসজিদ, মন্দির ও ক্যাংয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হবে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
