সাবেক সাংসদ আব্দুর রহমান বদির সুস্থতা কামনায় টেকনাফ ইসলামিক ফাউন্ডেশনের কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ এবং টেকনাফ সরকারী মডেল মসজিদের জমিদাতা আবদুর রহমান বদির সুস্থতা কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২রা জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় টেকনাফ ইফা অফিসে আবদুর রহমান বদির রোগ মুক্তি কামনায় কোরআনখানি ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর এক দোয়া মাহফিল টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপার,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ জামিয়া ইসলামিয়ার মাও: কামাল উদ্দীন, উনচিপ্রাং বড় মাদ্রাসার মুহতামিম মাও: শামসুল আলম, মাও: উসমান গণি, বোরহান উদ্দীন, নুরুল আলম, মাও: ফরিদুল আলম, মাও: নেজাম উদ্দীন, মাও: জাফর, আফসার কামাল (ịীলা), মাও: রফিক উল্লাহ, মাও: নুরুল আলম, মাও: জমির (বাহারছড়া), মাও: গফুর, (টেকনাফ সদর) মাও: আবুল হোসাইন, সাবরাং), বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকরা গন্যমান্য ব্যক্তি, ইফার প্রতিনিধি, মসজিদের ইমাম ও খতিবগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

কুরআন খতমে অংশগ্রহণ করেন- হাফেজ মো: আবুল হাসেম, হাফেজ সিরাজ, হাফেজ মুখতার, হাফেজ রফিক, হাফেজ মুহাম্মদ ইলিয়াছসহ ৬০জন আলেম ওলামা প্রমুখ।

উল্লেখ্য, সাবেক সাংসদ আবদুর রহমান বদি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতলে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় টেকনাফ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের খতমে কোরআন ও দোয়া মাহফিল করার জন্য অনুরোধ করা হয়। তিনি প্রায় ৪ কোটি মূল্যের ৪০ শতাংশ জমি আল্লাহর ওয়াস্তে টেকনাফ উপজেলা সরকারী মডেল মসজিদের নামে রেজিষ্ট্রিমুলে দান করেন। ##