টেকনাফে মৎস্যজীবী লীগের নামে অপকর্ম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

অনলাইন ডেস্ক : মৎস্যজীবী লীগের নেতা পরিচয়ে আবু দাউদ নামের এক যুবক কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে সরকারী জমি দখল, ভূমি দস্যুতার পাশপাশি নানা অপকর্ম ও অপরাধ করছে বলে অভিযোগ উঠেছে। টেকনাফের বাহারছড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ-যুবলীগ ও ব্যবসায়ীরা এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে বাহার ছড়া আওয়ামীলীগ আহবায়ক নুরুল হক বলেন, কোন সময় আওয়ামীলীগের রাজনীতি সাথে জড়িত নন এবং স্বাধীনতার সময় আল বদর বাহিনীর নেতা মৌলভী মকসুদের ছেলে আবু দাউদ। হঠাৎ করে নিজকে টেকনাফ উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি পরিচয় দিয়ে অপকর্ম শুরু করেছে। এতে আওয়ামীলীগের সাধারণ নেতা-কর্মীরা হয়রানীর শিকার হচ্ছে। কিছু বখাটে যুবক মিলে নানা সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসা, জমি দখল শুরু করেছে।

এ আবু দাউদের বিরুদ্ধে ইয়াবা পাচার সহ ৬ টির বেশি মামলাও রয়েছে। এতে করে দলের ও প্রধান মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই দল ও দেশের সার্থে এ ব্যপারে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাহার ছড়া আওয়ামীলীগ আহবায়ক নুরুল হক। উপস্থিত ছিলেন,বাহার ছড়া যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক আমজাদ হোসেন খোকন,বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বেলাল,ছৈয়দ হোসেন ও আতিক উল্লাহ প্রমুখ।