আরো ৫জন ত্যাগী নেতাকে সংযুক্ত করে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মহোদয় এবং ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফার নির্দেশ ও পরামর্শক্রমে গত ০৭/০৮/২০২২ তারিখে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান মেয়র স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে পাঁচজন ত্যাগী নেতাকে সংযুক্ত করে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সাবেক ছাত্রনেতা ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রায়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম শাহাব উদ্দিন ফরাজির পুত্র মেহেদী হাসান ফরাজী ও সাবেক সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলামকে সহ সভাপতি এবং সাবেক ছাত্রনেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য নাছির উদ্দীন বাদশা কে যুগ্ন সাধারণ সম্পাদক, সাবেক যুব ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম মেম্বারকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবরকে সদস্য মনোনীত করা হয়েছে। গতকাল ২৩ নভেম্বর গণমাধ্যমের কাছে বিষয়টি প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সহসভাপতি মেহেদী হাসান ফরাজী।
received 681634556903846 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কক্সবাজার জেলা আওয়ামী লীগের পত্রে জানা যায় বিগত ২৬ জুলাই পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। এতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ্ বিএ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। একইসঙ্গে সাইফুদ্দিন খালেদ, মহি উদ্দিন মুকুল, নজরুল ইসলাম বাবুল, ফরহাদ ইকবাল কে সহ সভাপতি এবং মফিজুর রহমান কে যুগ্ন সাধারণ সম্পাদক, জুবাইদুল্লাহ লিটন সাংগঠনিক সম্পাদক, আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়ারেচী, এডভোকেট উম্মে কুলসুম মিনুকে কার্যনির্বাহী সদস্য করে সম্মেলনস্থল থেকে কেন্দ্রীয় আওয়ামিলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উক্ত কমিটি ঘোষনা করেন। সম্মেলন পরবর্তী দীর্ঘ চারমাস পর কেন্দ্রীয় আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নির্দেশ ও পরামর্শক্রমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান পাঁচজন ত্যাগী নেতাকে সংযুক্ত করে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের এই আংশিক কমিটি ঘোষনা করেন। বিষয়টি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহর বিএ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমকে জেলা আওয়ামী লীগ অবহিত করেছেন বলে জানিয়েছেন মেহেদী হাসান ফরাজী। ###