টেকনাফে আসছেন পুলিশের আইজিপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক :
বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) একেএম শহীদুল হক আগামী ২৪ মে সড়কপথে একদিনের সফরে টেকনাফে আসছেন।

সকাল ৯টায় সড়কপথে রওয়ানা দিয়ে দুপুর ১২টা নাগাদ টেকনাফে এসে পৌছাবেন।

পরে বিকেল ৩ টায় টেকনাফ মডেল থানার নবনির্মিত থানা ভবন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।