টেকনাফে মুক্তিযুদ্ধের সংগঠক ও টেকনাফ টুডে সম্পাদক পিতার মৃত্যুতে শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : ৯ জানুয়ারী সকাল পৌনে ৮টারদিকে টেকনাফে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, টেকনাফ টুডে সম্পাদক নুরুল করিম রাসেলের গর্বিত পিতা ও টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদস্থ মরহুম ইসমাঈল সওদাগরের পুত্র মাষ্টার হাজী আব্দুস শুক্কুর (৮০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। এই মহান ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হ্নীলায় কর্মরত সংবাদকর্মী মুহাম্মদ ছলাহ উদ্দিন, হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন টিপু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, মোঃ রফিক ও ফরিদুল আলম প্রমুখ।