টেকনাফে মাসিক আইন-শৃংখলা সভায় বক্তারা-ইয়াবা পাচারে জড়িত অথচ তালিকায় নাম নেই তাদের চিহ্নিত করুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসানের’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোঃ ইসলাম, সহকারী ম্যাজিষ্ট্রেট (ভুমি)প্রনয় চাকমা, ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী,জেলা আওয়ামীলীগে অন্যতম সদস্য আলহাজ্ব সোনা আলী।

টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন এম,এ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম।

বক্তরা চলমান মাদক বিরোধী অভিযানের সফলতা কামনা করে বলেন,ইয়াবা পাচার কমাতে টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সবাইকে আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় মাদক কারবারে সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে এবং তাদের চিহ্নিত করে আইনের আওতাই নিেেয় আসতে আইন-শৃৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগীতা করতে হবে।

বক্তারা আরো বলেন, অত্র উপজেলায় অনেক মাদক কারবারী রয়েছে তারা অল্প সময়ে নামে বেনামে অনেক জায়গা জমি ও বিলাস বহুল গাড়ী-র্বাড়ীর মালিক।অথচ তাদের নাম তালিকায় নেই। সেই সমস্ত মাদক কারবারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে তৈরী হওয়া মাদকের তালিকা থেকে সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যাক্তিদের বাদ দেওয়ার দাবী জানানো হয়।

অপরদিকে উপস্থিত আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও ইয়াবা পাচার কার্য্যক্রম অব্যাহত থাকায় দুুঃখ প্রকাশ করে বলেন,অত্র এলাকার যে সমস্ত অপরাধীরা এখনো মাদক পাচারে সক্রিয় রয়েছে তাদেরকে আইনের আওতাই নিয়ে আসতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরকে সহযোগীতা আহবান জানান। এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্থানীয় মিডিয়া কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বেশ কয়েক জন ইউপি সদস্য।