সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় শিশু প্রতিযোগীতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক অধিদপ্তরের সহযোগীতায় শিশু প্রতিযোগীতাটি ১৭ জানুয়ারী সকাল ১০টা থেকে উপজেলা মিলনায়তনে শুরু হয়।
এতে বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ বোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল।
অন্যান্যদের মধ্যে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোহাম্মদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
এতে ১২ টি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতায় অংশগ্রহণকৃত বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে ক গ্রুপে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মুনতাহা হাছিনা নুমীকে দেশাত্ববোধক গানে সেরা হওয়ার জন্য ও খ গ্রুপে ৯ম শ্রেণীর ছাত্রী জয়ী চাকমাকে নৃত্যে ও রবীন্দ্র সংগীতে সেরা হওয়ার জন্য সনদ প্রদানসহ অন্যান্য স্কুলের সকল বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয়।
প্রতিযোগীতায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
