চকরিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অধীন রাজাখালী ইউনিয়ন শাখার সম্মেলন পরবর্তী তিনবছর মেয়াদে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাজাখালী ইউনিয়নের প্রতিটি ইউনিট আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে একইসঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের আগের কমিটির বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের সম্মতিক্রমে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু হেনা মোস্তাফা কামাল চৌধুরী ও সদস্যসচিব আবুল কাশেম স্বাক্ষরিক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৪ ফেব্রæয়ারী-২০২০ ইং উল্লেখিত কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর সভাপতি ও নাছির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।#
