টেকনাফে ব্র্যাক এর উদ্যোগে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু টেকনাফ :

শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে নারীরা। এই শ্লোগান সামনে রেখে তৃনমুল পর্যায়ের অসহায় দুস্থ নারীদের আর্থিক উন্নয়ন বাড়াতে নানা মুখী কর্মসংস্খন সৃষ্টি করার জন্য হতদরিদ্র নারীদের পাশে দাঁড়িয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে টেকনাফ ব্র্যাক সংস্থার সদস্যরা।
সেই ধারাবাহিকতার অংশ হিসাবে ২৩ জানুয়ারী বুধবার সকাল ১১টায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ প্রকল্পের আয়োজনে ১৫জন হতদরিদ্র নারী উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন,ছিট কাপড় ও ছাগল বিতরন করা হয়েছে।
এই মহতি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন। এই মহতি অনুষ্টানে সভাপতিত্ব করেন, টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির,
সভা পরিচালনা করেন টেকনাফ ব্র্যাক অফিস কর্মকর্তা সুপম প্রসাদ চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উক্ত কর্মসুচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃসাইদুল ইসলাম,টেকনাফ সদর ইউনিয়ন সংরক্ষিত মহিলা মেম্বার খালেদা আক্তার ও লায়লা বেগম,টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ ব্র্যাক অফিসের হিসাব কর্মকর্তা মোঃ একরাম,দর্জি প্রশিক্ষক ফেরদৌস আক্তারসহ নারী উপকার ভোগীরা।
অনুষ্টানে বক্তারা বলেন, সরকার নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি এই সোনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমানে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে তৃনমুল পর্যায়ের নারীরা। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য গ্রামে,গন্জে,পাড়া,মহল্লার হতদরিদ্র নারীদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়ন বাড়াতে কাজ করে যাচ্ছে ব্র্যাক। দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে, দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নিজ নিজ কর্মস্থল থেকে নারীদের আরো এগিয়ে আসার আহবান জানানো হয়।
এরপর ১৫জন উপকারভোগী দুস্থ নারীদের মাঝে ৭টি ছাগল,১৩টি সেলাই মেশিন থান কাপড় ও ছাগল বিতরন করা হয়।