সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ এর সেচ্ছাসেবী সংঘটন মানসিক রোগীদের তহবিল (মারোত) কেন্দ্রীয় কমিটির মাসিক সমাবেশ স্থানীয় গ্রাম ডা: সমিতির হলরুমে মারোত কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
মারোত সেক্রেটারি রাজু পালের সঞ্চালনায় দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, অর্ধ-বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি, সেন্টমার্টিন ঘাট রিজিওন কাউন্সিলর আয়ুব আলী সওদাগর, ষ্টেশন রোড রিজিওন এর কাউন্সিলর মোবারক হোসেন ভুইঞা, পর্যটন বাজার রিজিওন এর কাউন্সিলর মৌলানা আনোয়ার হোসেন, দাতা সদস্য আজিম উদ্দিন এবং দাতা সদস্য মিরাজ হোসেন প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে আজিম উদ্দিন এবং মিরাজ হোসেনকে সহ-অর্থ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও গঠনতন্ত্র প্রনয়ন এবং মারোত দাতা সদস্য আনোয়ার ছাদেক এর মৃত্যুতে আগামী ২৫ তারিখে কাংগালী/পাগলভোজের আয়োজন এর সিদ্দ্বান্ত গৃহীত হয়।
